জোকোভিচকে হারিয়ে ইতালিয়ান ওপেনে চ্যাম্পিয়ন মারে
ইতালিয়ান ওপেনে প্রথম শিরোপা জিতে নিজের জন্মদিনটা দারুণভাবে উদযাপন করলেন অ্যান্ডি মারে। ফাইনালে পুরুষদের র্যাঙ্কিংয়ের সেরা নোভাক জোকোভিচকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন এই ব্রিটিশ তারকা।
ক্লে কোর্টে জোকোভিচের বিপক্ষে এই নিয়ে পাঁচবারের লড়াইয়ে প্রথম জয় পেলেন মারে। সব মিলিয়ে সার্বিয়ান তারকার সঙ্গে ১৪ বারের মুখোমুখি লড়াইয়ে মারের এটা দ্বিতীয় জয়।
রোমের এই প্রতিযোগিতার মেয়েদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন সেরেনা উইলিয়ামস। ফাইনালে স্বদেশি ম্যাডিসন কিসকে ৭-৬, ৬-৩ গেমে হারান যুক্তরাষ্ট্রের তারকা সেরেনা।
গত অগাস্টে সিনসিনাটি ওপেন জয়ের পর এই প্রথম কোনো শিরোপা জিতলেন মেয়েদের র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা সেরেনা।
