প্রিমিয়ার লিগ হকিতে মেরিনার ইয়াংসের সহজ জয়
প্রিমিয়ার লিগ হকিতে সহজ জয় পেয়েছে মেরিনার ইয়াংস। দিনের অপর খেলায় সাধারণ বীমাকে কষ্টে হারিয়েছে বাংলাদেশ এসসি।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার অ্যাজাক্সের বিপক্ষে মেরিনার ইয়াংসের ৪-১ গোলের জয়ে আরশাদ হোসেন দুটি, মোহাম্মদ তৌফিক ও মামুনুর রহমান চয়ন একটি করে গোল করেন। অ্যাজাক্সের একমাত্র গোলদাতা রাহাত সারোয়ার।
দিনের শুরুতে প্রিন্সের একমাত্র গোলে সাধারণ বীমাকে হারায় বাংলাদেশ এসসি। ৬১তম মিনিটে গোলটি করেন প্রিন্স।
