২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদালকে হারিয়ে সেমিতে জোকোভিচ

দুই ঘণ্টা ২৪ মিনিট ধরে সময়ের দুই অন্যতম সেরার লড়াই হয়েছে জমজমাট। শেষ পর্যন্ত হাসিটা নোভাক জোকোভিচের। রাফায়েল নাদালকে হারিয়ে ইতালিয়ান ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন সার্বিয়ার এই তারকা খেলোয়াড়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2016, 02:38 PM

Updated : 11 Oct 2022, 08:14 PM

রোমের ক্লে কোর্টে ছেলেদের এককের সাবেক বিশ্বসেরার বিপক্ষে শুক্রবার বর্তমান বিশ্বসেরা জোকোভিচ জেতেন ৭-৫, ৭-৬ গেমে। দুই সেটেই শুরুর দিকে এগিয়ে ছিলেন স্পেনের নাদাল কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয়ের হাসি হেসেছেন জোকোভিচ।

এই জয়ে ‘ক্লে কোট সম্রাট’ নাদালের ওপর আধিপত্য ধরে রাখলেন জোকোভিচ। ১২ সাক্ষাতে এটি সার্বিয়ান তারকার একাদশ এবং টানা সপ্তম জয়।

একই দিনে বেলজিয়ামের ডেভিড গোফিনকে ৬-১, ৭-৫ গেমে হারিয়ে শেষ চারে উঠেছেন অ্যান্ডি মারে।