২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরিশাসে ভালো শুরু সিদ্দিকুরের

আফ্রোএশিয়া ব্যাংক মরিশাস ওপেনে ভালো শুরু করেছেন সিদ্দিকুর রহমান। প্রথম রাউন্ডে পারের চেয়ে চার শট কম খেলে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের এই গলফার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 08:16 PM

Updated : 12 Apr 2022, 02:02 AM

অ্যানাহিতার ফোর সিজনস গলফ ক্লাব কোর্সে বৃহস্পতিবার প্রথম রাউন্ডের খেলায় পাঁচটি বার্ডি ও একটি বোগি করেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুর।
 
পারের চেয়ে ছয় শট কম খেলে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার গলফার অ্যান্ড্রু ডট।
 
চলতি বছর এশিয়ান ট্যুরে এখন পর্যন্ত সাফল্য পাননি সিদ্দিকুর। এশিয়ান ট্যুরের গত  আসর জাপানের প্যানাসনিক ওপেনে ৭৪তম হন তিনি। তার আগে নয়া দিল্লিতে হিরো ওপেনে ৫৮তম হয়েছিলেন সিদ্দিকুর।