রানিয়েরির সঙ্গে নতুন চুক্তি করবে লেস্টার
লেস্টার সিটিকে তাদের ইতিহাসে প্রথম লিগ শিরোপা জেতানো ক্লাওদিও রানিয়েরির সঙ্গে নতুন চুক্তি নিয়ে শিগগিরই আলোচনা শুরু করার কথা জানিয়েছেন ক্লাবটির সহ-সভাপতি আইয়াওয়াত শ্রিবধানাপ্রভা।
গত মৌসুমে কোনো মতে অবনমন এড়ানো লেস্টার এবার পুরো ফুটবল বিশ্বকে বিস্ময় উপহার দিয়ে ২ ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করে।
