২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামুনুলকে ছাড়া তাজিকিস্তান ম্যাচের ক্যাম্প

এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে অফ-ম্যাচের জন্য ৩৪ জনকে জাতীয় দলের ক্যাম্পে ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নিষেধাজ্ঞার কারণে এই দলে ডাক পাননি মামুনুল ইসলামসহ চার ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 03:02 PM

Updated : 12 Apr 2022, 02:01 AM

প্লে-অফে আগামী ২ জুন দুশানবেতে এবং ৭ জুন ফিরতি লেগে নিজেদের মাঠ বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ সামনে রেখে আগামী বুধবার থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিষিদ্ধ হওয়া চার জনের মধ্যে মামুনুল ও সোহেল রানা এরই মধ্যে ক্ষমা চেয়ে বাফুফেকে চিঠি দিয়েছেন। ইয়াসিন খান ও জাহিদ হোসেন এখনও দেননি। অসুস্থ পিতার পাশে থাকার কারণে চিঠি দিতে পারেননি জাহিদ। এই চার জনকে ছাড়াই শুরু হচ্ছে ক্যাম্প।

মামুনুলদের না পাওয়া নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেন, “নিষেধাজ্ঞা থাকায় আপাতত তাদের ছাড়াই ক্যাম্প শুরু করতে হবে। সভাপতি (কাজী সালাউদ্দিন) দেশের বাইরে আছেন; তিনি আসার পর হয়ত তাদের ব্যাপারে সিদ্ধান্ত হবে। আমরাও বাফুফের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।”

ক্যাম্পে ডাক পাওয়া ৩৪ ফুটবলার: রাসেল মাহমুদ লিটন, শহিদুল আলম সোহেল, মাজহারুল ইসলাম হিমেল, আশরাফুল ইসলাম রানা, রায়হান হোসেন, নাসিরউদ্দিন চৌধুরী, তপু বর্মন, নাসিরুল ইসলাম নাসির, আতিকুর রহমান মিশু, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, মামুন মিয়া, শাকিল আহমেদ, লিঙ্কন, আরিফুল ইসলাম, কেষ্ট কুমার বোস, রেজাউল করিম, খালেকুরজামান সবুজ, ফয়সাল মাহমুদ, ওয়ালী ফয়সাল, জামাল ভূইয়া, মোনায়েম খান রাজু, শাহেদুল ইসলাম শাহেদ, শাহেদুল ইসলাম শাহেদ (জুনিয়র), মাশুক মিয়া জনি, কৌশিক বড়ুয়া, ইমন মাহমুদ, জুয়েল রানা, আমিনুর রহমান সজীব, রুবেল মিয়া, মান্নাফ রাব্বী, নাবিব নেওয়াজ জীবন, নুরুল আবসার, সৈকত মাহমুদ ও সৈয়দ রাসেল তুর্য।