২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগে ভয়ডরহীন খেলবে লেস্টার

প্রিমিয়ার লিগে রূপকথার জন্ম দেওয়া লেস্টার সিটির সামনে এবার চ্যাম্পিয়ন্স লিগ পরীক্ষা। সর্বোচ্চ এই প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতার ছিটেফোঁটা না থাকলেও কোচ ক্লাওদিও রানিয়েরি জানিয়েছেন, ইউরোপ সেরার মঞ্চে তার শিষ্যরা ভয়ডরহীন ফুটবল খেলবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 07:13 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

প্রিমিয়ার লিগ জিতে চ্যাম্পিয়ন্স লিগে ওঠায় নিশ্চিতভাবেই এর গ্রুপ পর্বের ড্রয়ে অনেকগুলো বড় দলকে এড়িয়ে যাবে লেস্টার। দলটির কোচ জানিয়েছেন, তার শিষ্যরা সর্বোচ্চ এই ক্লাব প্রতিযোগিতায় তাদের সবটুকু নিংড়ে দিবে।

“আমার বিশ্বাস, চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ের সময় অনেক দল আমাদের বিপক্ষে খেলতে চাইবে। কারণ ইউরোপে আমরা প্রথম খেলতে যাচ্ছি এবং তারা আমাদের আন্ডারডগ ভাবছে।”

“আমরা আন্ডারডগ কিন্তু আমরা বিপজ্জনক। আন্ডারডগ দলগুলো বিপজ্জনক হতে পারে।”

জেমি ভার্ডি-রিয়াদ মাহরেজদের এতবড় আসরে খেলার কোনো অভিজ্ঞতা না থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকেই ভালো কিছু করতে আত্মবিশ্বাসী রানিয়েরি।

“আমি আত্মবিশ্বাসী কারণ তিন বছর আগে এই দলই চ্যাম্পিয়নশিপ (ইংলিশ ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ লিগ) জিতেছিল। আর চ্যাম্পিয়নশিপ খুব কঠিন প্রতিযোগিতা।”