জোকোভিচের রেকর্ড শিরোপা জয়
মাদ্রিদ ওপেনের ফাইনালে অ্যান্ডি মারেকে হারিয়ে এটিপি মাস্টার্স টেনিসে রেকর্ড ২৯টি শিরোপা জিতেছেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ।
স্পেনের মাদ্রিদে গত রোববার ব্রিটিশ তারকা মারেকে ৬-২, ৩-৬, ৬-৩ গেমে হারান জোকোভিচ।
২০১৬ সালে এই নিয়ে পঞ্চম শিরোপা জিতলেন সার্বিয়ার তারকা।
