২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পয়েন্টের রেকর্ড পিএসজির

টানা চতুর্থ শিরোপা আগেই নিশ্চিত করা পিএসজি এবার ফ্রান্সের লিগ ওয়ানে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ডও গড়ল। জিএফসি আজাক্সিওকে হারিয়ে ৯২ পয়েন্ট তুলে নিয়েছে দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 12:23 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

শনিবার রাতে এই রেকর্ড গড়ার পথে এদিনসন কাভানির হ্যাটট্রিকে আজাক্সিওকে তাদের মাঠে ৪-০ গোলে উড়িয়ে দেয় পিএসজি। চলতি লিগে ২৯তম জয় পাওয়া ম্যাচে দলটির আরেক গোলদাতা সুইডেনের স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ।

পয়েন্টের আগের রেকর্ডটিও পিএসজিরই গড়া। ২০১৩-১৪ মৌসুমে ৮৯ পয়েন্ট তুলেছিল তারা।

অবশ্য ৯২ পয়েন্টের রেকর্ডটাকে আরও উঁচুতে নেওয়ার সুযোগ থাকছে কাভানি-ইব্রাহিমোভিচদের সামনে। লিগের এখনও দুটি ম্যাচ বাকি তাদের।