২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ মিটার এয়ার রাইফেলে সেরা অজয়

১০ মিটার এয়ার রাইফেল ইভেন্ট দিয়ে শেষ হলো সপ্তম এয়ারগান চ্যাম্পিয়নশিপের এবারের আসর। শেষ ইভেন্টের সোনা জিতেছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের অজয় কুমার সিংহ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2016, 09:18 PM

Updated : 12 Apr 2022, 02:00 AM

গুলশান শুটিং রেঞ্জে শনিবার ১০ মিটার এয়ার রাইফেলে ২০১.৩ স্কোর গড়ে সোনা জেতেন অজয়; তার সতীর্থ গুনধন সিংহ ২০০.৮ স্কোর নিয়ে রুপা পেয়েছেন। এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের মোহাম্মদ জেসিমুজ্জামান (১৮০.৯)।

তিন দিন ব্যাপী আসরে চারটি সোনা জিতে এবারের আসরে দলগত সেরা হয়েছে আর্মি শুটিং ক্লাব। রানার্সআপ হয়েছে বিকেএসপি শুটিং ক্লাব।