২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উজবেকিস্তানে হতাশ করলেন ভারোত্তোলক সাবিরা

এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে হতাশ করেছেন মোল্লা সাবিরা। ৫৩ কেজি ওজন শ্রেণিতে ২০ জনের মধ্যে ১৭তম হয়েছেন শেষ দক্ষিণ এশিয়ান গেমসে ব্রোঞ্জ জেতা এই ভারোত্তোলক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 10:06 PM

Updated : 12 Apr 2022, 01:55 AM

উজবেকিস্তানের তাসখন্দে সোমবার স্ন্যাচে ৬০ এবং ক্লিন অ্যান্ড জার্কে ৭০ কেজি তুলেন সাবিরা। সব মিলিয়ে ১৩০ কেজি তোলেন তিনি। এর ফলে ২০১৬ সালের রিও দে জেনেইরোর অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ হারালেন সাবিরা।
 
এই ইভেন্টে স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২২১ কেজি তুলে সেরা হয়েছেন চীনের শিয়াওতিং চেন।