২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব ভালো, জানালেন রোনালদো

চোটের শঙ্কা উড়িয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 06:58 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

গত বুধবার ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ঊরুর পেছন দিক চেপে ধরে মাঠ ছাড়েন এই পর্তুগিজ ফরোয়ার্ড। তিনজন খেলোয়াড়ই বদলি করে ফেলায় শেষ সময়টুকু ১০ জন নিয়ে খেলতে হয় রিয়ালকে। 

ম্যাচ শেষে রিয়াল কোচ জিনেদিন জিদান চোট গুরুতর নয় বলে জানালেও অনেকেই মনে করেন, হয়ত আগামী মঙ্গলবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম পর্বের ম্যাচে হয়তো খেলতে পারবেন না পর্তুগালের অধিনায়ক। 
 
বৃহস্পতিবার রোনালদো সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সুখবরই দেন। 
 
“সব ভালো। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।”