২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যানাসনিক ওপেনে বাজে শুরু সিদ্দিকুরের

জাপানে প্যানাসনিক ওপেনে সিদ্দিকুর রহমানের শুরুটা ভালো হয়নি। প্রথম রাউন্ডে পারের চেয়ে তিন শট বেশি খেলেছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা বাংলাদেশের এই গলফার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 06:15 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

জাপানের চিবা কান্ট্রি ক্লাব উমেসাতো কোর্সে বৃহস্পতিবার প্রথম রাউন্ডের খেলায় চারটি বোগি ও একটি বার্ডি করে ১৪ জনের সঙ্গে যৌথভাবে ৮৮তম স্থানে রয়েছেন সিদ্দিকুর।

পারের চেয়ে ছয় শট কম খেলে শীর্ষে রয়েছেন টুর্নামেন্টের স্বাগতিক জাপানের রাইয়ুতারো নাগানো।