২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজিকিস্তান যাচ্ছে অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দল

এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে (সাউথ অ্যান্ড সেন্ট্রাল) খেলতে তাজিকিস্তান যাচ্ছে বাংলাদেশ মহিলা ফুটবল দল। 

রয়টার্স

স্পোর্টস ডেস্ক

রয়টার্স

Published : 20 Apr 2016, 09:32 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

আগামী ‍শুক্রবার তাজিকিস্তান রওনা দেবে ২৩ সদস্যের বাংলাদেশ দল।
 
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, এই আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল ও ভারত।
 
আগামী মঙ্গলবার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এই আসর শুরু করবে মার্জিয়া, সাদিয়ারা।
 
নেপালকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের গত আসরে সেরা হয়েছিল বাংলাদেশের মেয়েরা।