২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান সিটির ড্রয়ে আগুয়েরোর মাইলফলক

সের্হিও আগুয়েরোর মাইলফলকে পৌঁছানো গোলে এগিয়ে যাওয়ার পর নিউক্যাসলের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছে ম্যানচেস্টার সিটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 10:59 AM

Updated : 20 Aug 2022, 12:29 PM

মঙ্গলবার রাতে ম্যাচের চতুর্দশ মিনিটে আলেক্সান্দার কোলারভের ফ্রি-কিকে হেড করে গোল করার সময় অফসাইড ছিলেন আগুয়েরো।

এই গোলের মধ্য দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ১০০ গোল পূর্ণ হলো আর্জেন্টিনার এই তারকা স্ট্রাইকারের।

১৪৭তম ম্যাচে শততম গোলটি করলেন আগুয়েরো, যা ইপিএলে দ্বিতীয় দ্রুততম। ১২৪টি ম্যাচ খেলে এই মাইলফলকে পৌঁছেছিলেন অ্যালেন শিয়েরার।

৩১তম মিনিটে ভার্নন আনিটার বাঁকানো নীচু শটে সমতা ফেরায় অবনমন অঞ্চলে থাকা নিউক্যাসল।

হেসুস নাভাস আর কেভিন ডি ব্রুইনের গোলের প্রচেষ্ঠা দুর্দান্তভাবে ঠেকিয়ে মূল্যবান একটি পয়েন্ট এনে দেন নিউক্যাসল গোলরক্ষক কার্ল ড্যারলো।

৩৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠা সিটি।

৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে প্রথমবারের মতো ইপিএলের শিরোপা জেতার পথে আছে লেস্টার সিটি। ৫ পয়েন্ট পেছনে থেকে লড়াইয়ে আছে টটেনহ্যামও।