২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ে শেষ রাউন্ডে রাকিব, রাজীব ও মিনহাজের ড্র

ড্র দিয়ে দুবাই ওপেন শেষ করেছেন বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব এবং আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 12:21 AM

Updated : 20 Aug 2022, 12:29 PM

দুবাইয়ের এই ১৮তম আসরে মঙ্গলবার নবম ও শেষ রাউন্ডের খেলায় জর্ডানের ফিদে মাস্টার এ সামহৌরির সঙ্গে এবং রাজীব ভারতের হেমন্ত শর্মার সঙ্গে ড্র করেন।
 
অষ্টম রাউন্ডে জিতে আসা মিনহাজ শেষ ম্যাচে ভারতের হার্শা ভারথাকোতির সঙ্গে ড্র করেন।
 
রাকিব ও মিনহাজ ৫ ও রাজীব সাড়ে ৪ পয়েন্ট নিয়ে দুবাই ওপেন শেষ করলেন।

দুবাইয়ের এই আসরে সাড়ে ৭ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে সেরা হয়েছেন ইংল্যান্ডের গ্র্যান্ডমাস্টার গ্যাওয়েইন জোনস। বাংলাদেশের রাকিব ৭১তম, মিনহাজ ৮১তম ও রাজীব ৮৯তম হন।

৩৭টি দেশের ৪৬ জন গ্র্যান্ডমাস্টার, ৮ জন মহিলা গ্র্যান্ডমাস্টার ৩৯ জন আন্তর্জাতিক মাস্টারসহ ১৯৫ জন দাবাড়ো দুবাই ওপেনের এবারের আসরে অংশ নেয়।