২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বার্সাকে শিরোপা জেতাবে একতা’

ভালেন্সিয়ার কাছে হেরে গেলেও বার্সেলোনা খেলোয়াড়দের শিরোপা জয়ের আত্মবিশ্বাসে ফাটল ধরেনি। ঐক্যবদ্ধ থেকে মৌসুম শেষে তারা নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে মনে করেন কাতালান ক্লাবটির মিডফিল্ডার ইভান রাকিতিচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 04:09 PM

Updated : 12 Apr 2022, 01:52 AM

নিজেদের মাঠে গত রোববার ভালেন্সিয়ার কাছে বার্সেলোনা ২-১ গোলে হেরে যাওয়ায় লা লিগার শিরোপা লড়াই বেশ উন্মুক্ত হয়ে পড়েছে।

৩৩ রাউন্ড শেষে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। আর এক সময় বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এখন মাত্র ১ পয়েন্ট পেছনে। 

ম্যাচ শেষে রাকিতিচ বলেন, “আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং বাকি ম্যাচগুলো জিততে হবে। যা ঘটেছে তাতে আমরা দু:খিত। কিন্তু আমাদের অভিজ্ঞতা আছে এবং অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে আমরা জিতব।”

ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটি বার্সেলোনা দুর্ভাগ্যের কারণে হেরেছে বলে মনে করেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার।

শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানান বার্সেলোনার ডিফেন্ডার জেরার্দ পিকে।

“পাঁচ ম্যাচের পাঁচটিই জিততে পারার সামর্থ্য আমাদের আছে বলে মনে করি আমরা। আর আমাদের এটাই করতে হবে।”

“আমি নিশ্চিত, আমরা এটা (লিগ শিরোপা) জিতব।”

পুরনো খবর:

সংখ্যায় মেসির ৫০০