২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ে রাজীবকে হারালেন রাকিব

সংযুক্ত আরব আমিরাতে দুবাই ওপেন দাবায় বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টারের লড়াইয়ে জিতেছেন আবদুল্লাহ আল রাকিব।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 02:03 AM

Updated : 20 Aug 2022, 12:28 PM

দুবাইয়ে শনিবার ষষ্ঠ রাউন্ডের ম্যাচে রাকিবের কাছে হারেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। দুজনেরই পয়েন্ট ছয় ম্যাচে ৪।

টুর্নামেন্টে বাংলাদেশের আরেক দাবাড়ু আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ষষ্ঠ রাউন্ডে স্বাগতিক দেশের ফিদে মাস্টার সালেহ নাবিলের কাছে হেরে গেছেন। তার পয়েন্ট ৩।

৩৭টি দেশের ৪৬জন গ্র্যান্ডমাস্টার, ৮জন মহিলা গ্র্যান্ডমাস্টার ৩৯জন আন্তর্জাতিক মাস্টারসহ ১৯৫জন খেলোয়াড় দুবাই ওপেনের এবারের আসরে অংশ নিচ্ছে।

এদিকে মূল প্রতিযোগিতার বিরতির দিন শুক্রবার দ্রুত দাবার প্রতিযোগিতা ব্লিটজ ওপেনে গ্র্যান্ডমাস্টার রাকিব ২৮তম হন। আন্তর্জাতিক মাস্টার মিনহাজ ৪৪তম ও গ্র্যান্ডমাস্টার রাজীব ৪৭তম হন।