২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলার ঝামেলা নিয়েই কোপা আমেরিকায় খেলবেন মেসি

আদালতের শুনানি থাকলেও লিওনেল মেসি কোপা আমেরিকায় খেলতে পারবেন বলে আশাবাদী আর্জেন্টিনা কোচ জেরার্দো মার্তিনো। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 07:48 PM

Updated : 12 Apr 2022, 01:50 AM

আগামী ৩১ মে শুরু হতে যাওয়া কর ফাঁকির অভিযোগের শুনানির জন্য মেসি আর তার বাবাকে বার্সেলোনার আদালতে যেতে হবে।
 
এর তিন দিন পর যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকার শতবর্ষী আসর। ৬ জুন চিলির বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার অভিযান।
 
আর্জেন্টিনার একটি রেডিওকে মার্তিনো বলেন, “বিষয়গুলো হয়ত ফুটবলে কিছুটা প্রভাব ফেলতে পারে। আমি মনে করি, তার কোপা আমেরিকার শতবর্ষী আসরে থাকা নিয়ে আমরা হয়ত কোনো সমস্যায় পড়ব না।”

“সমস্যা হতে পারে বলে মনে করলে সে আমাদের বলত,” যোগ করেন মার্তিনো।