২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিতে বার্সা-আতলেতিকোকে চান না রোনালদো

সেমি-ফাইনালে প্রতিপক্ষ হিসেবে বার্সেলোনা বা আতলেতিকো মাদ্রিদকে চান না রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 05:11 PM

Updated : 12 Apr 2022, 01:50 AM

পর্তুগাল অধিনায়কের অসাধারণ এক হ্যাটট্রিকে নিজেদের মাঠে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় পর্বে ভলফ্সবুর্গকে ৩-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে রিয়াল। ম্যাচ শেষে সাংবাদিকরা রোনালদোকে প্রশ্ন করেছিল, শেষ চারে প্রতিপক্ষ হিসেবে বার্সেলোনা, নাকি আতলেতিকোকে চান তিনি।

দুটি দলকে দুই দিক দিয়ে এগিয়ে রাখলেন রোনালদো।

“এটা জটিল। আতলেতিকো ভালো রক্ষণাত্মক দল। (তাদের বিপক্ষে) গোল করা কঠিন।”

আর বার্সেলোনা সম্পর্কে রিয়ালের সবচেয়ে বড় তারকা বলেন, “বর্তমানে বার্সা ইউরোপের সেরা দল। উভয় দলই খুব জটিল। আমি বেনফিকাকেই পছন্দ করব, পর্তুগালের একটি দল।”

ভিসেন্তে কালদেরনে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা-আতলেতিকো। নিজেদের মাঠ কাম্প নউয়ে গত সপ্তাহে প্রথম পর্বের ম্যাচটি ২-১ গোলে জিতেছিল বার্সেলোনা।

বুধবার কোয়র্টার-ফাইনালের দ্বিতীয় পর্বের আরেক ম্যাচে মুখোমুখি হবে বেনফিকা-বায়ার্ন মিউনিখ। নিজেদের মাঠে প্রথম পর্বের ম্যাচটি ১-০ গোলে জিতেছিল বায়ার্ন।

পিএসজিকে ১-০ গোলে হারিয়ে রিয়ালের সঙ্গে মঙ্গলবার রাতে সেমি-ফাইনালে উঠেছে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটি।

সেমি-ফাইনালের ড্র হবে আগামী শনিবার।

পুরনো খবর:

‘স্পেশাল’ রোনালদোকে নিয়ে উচ্ছ্বসিত জিদান