২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ে ২য় রাউন্ডে রাকিবের ড্র, রাজীবের হার

দুবাই ওপেন দাবায় শুভসূচনা পাওয়া বাংলাদেশের তিন দাবাড়ু দ্বিতীয় রাউন্ডে জয় পাননি। গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ড্র করলেও হেরে গেছেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 12:49 AM

Updated : 12 Apr 2022, 01:50 AM

দুবাই ওপেনের ১৮তম আসরে মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডে রাকিব ভারতের আন্তর্জাতিক মাস্টার ভি এ ভি রাজেশের সঙ্গে ড্র করেন।
 
আজারবাইজানের গ্র্যান্ডমাস্টার এলতাজ সাফারলির কাছে হেরে যান রাজীব।
 
আন্তর্জাতিক মাস্টার ও জাতীয় দাবার চ্যাম্পিয়ন মিনহাজ ভারতের গ্র্যান্ডমাস্টার সন্তোষ গুজরাটির কাছে হারেন।
 
সোমবার প্রথম রাউন্ডে বাংলাদেশের তিন দাবাড়ুই জিতেছিলেন।
 
৩৭টি দেশের ৪৬জন গ্র্যান্ডমাস্টার, আটজন মহিলা গ্র্যান্ডমাস্টার ও ৩৯ জন আন্তর্জাতিক মাস্টারসহ ১৯৫ জন খেলোয়াড় দুবাই ওপেনের এবারের আসরে অংশ নিচ্ছে।