২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস টেনিসে সেরা দীপু ও প্রীতি

স্বাধীনতা দিবস টেনিসে ছেলেদের এককে দীপু লাল চ্যাম্পিয়ন হয়েছেন। পুরুষ দ্বৈতের শিরোপা জেতায় দ্বিমুকুট জিতে আসর শেষ করেছেন নরডিক ক্লাবের এই খেলোয়াড়। মেয়েদের এককে আফরানা ইসলাম প্রীতি সেরা হয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 08:33 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে সোমবার পুরুষ এককের ফাইনালে নরডিক ক্লাবের দীপু ৬-৩, ৩-৬, ৬-২ গেমে ইঞ্জিনিয়ার্স রিক্রিশেন সেন্টারের অমল রায়কে হারান।
 
মহিলা এককের ফাইনালে ৬-৩, ৬-৪ গেমে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) পপি আক্তারকে হারান একই দলের আফরানা ইসলাম প্রীতি।
 
পুরুষ দ্বৈতে ৭-৬, ৩-৬, ১০-৮ গেমে মাহমুদুল হক-হাসিবুল হক জুটিকে হারায় দীপু লাল-আনোয়ার হোসেন জুটি। মহিলা দ্বৈতে ঈশিতা-জয়া জুটি ৬-৪, ৬-৪ গেমে প্রীতি-লক্ষ্মী জুটিকে হারায়।
 
এছাড়া বালক এককে (১৪ বছর) বিকেএসপির তামিম বিন জাহিদ, বালিকা এককে (১৪ বছর) একই দলের পপি আক্তার সেরা হয়েছে। ১২ বছর বয়সীদের বালক ও বালিকা এককের সেরা যথাক্রমে আলভি ও এলসা সৈয়দ।
 
টেনিস ফেডারেশন এক বিজ্ঞপ্তি জানায়, ২৮০ জন খেলোয়াড় স্বাধীনতা কাপের এই আসরে অংশ নেয়।