বায়ার্নের জয়ে ব্রাজিলের কস্তার গোল
দাভিদ আলাবা ও দগলাস কস্তার গোলে জার্মানির বুন্দেসলিগায় ভিএফভি স্টুটগার্টের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ।
শনিবার স্টুটগার্টের মাঠে গোল পেতে ৩১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় গত মৌসুমের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে।
ফ্রাঙ্ক রিবেরির নিচু ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান স্টুটগার্টের জার্মান ডিফেন্ডার গিওর্গ নিডারমায়ার।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে দাভিদ আলাবার গোলে ব্যবধান দ্বিগুণ করে বায়ার্ন।
৬৩তম মিনিটে একটি গোল ফেরত দেয় স্টুটগার্ট। তবে শেষ মুহূর্তে ব্রাজিলের উইঙ্গার কস্তা ব্যবধান ৩-১ করেন।
এই জয়ের পর ২৯ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বরুসিয়া ডর্টমুন্ড।
