২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুয়ারেসের আচরণ বদলাতে চান না এনরিকে

আগুনে মেজাজের কারণে লুইস সুয়ারেস আর তার দলকে অনেক সময়ই সমস্যায় পড়তে হয়। তবে তারকা ফরোয়ার্ডের এই আচরণ বদলানোর কোনো পরিকল্পনা নেই বার্সেলোনা কোচ লুইস এনরিকের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2016, 10:16 PM

Updated : 12 Apr 2022, 01:48 AM

মেজাজ হারিয়ে মাঠে উল্টা-পাল্টা কাণ্ড অনেকবারই ঘটিয়েছেন সুয়ারেস। এর জন্য তাকে আর তার দলকে ভুগতেও হয়েছে নানা সময়।

এমন আচরণ করে হলুদ কার্ড দেখে স্পেনের লা লিগায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। আগামী শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলতে পারবেন না উরুগুয়ের এই স্ট্রাইকার।

ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি ওঠে। এনরিকে বলেন, “আমি মনে করি, সে একজন বুদ্ধিমান খেলোয়াড়।”

“সে জানে, জাতীয় দল থেকে একটি নিষেধাজ্ঞা নিয়ে এই ক্লাবে এসেছে। সে জানে, যা কিছু ঘটুক, তার কেন্দ্রে থাকবে সে। মৌসুমের শেষের দিকে খেলোয়াড়দের মেজাজ আরও গরম হতে থাকে।”

সুয়ারেসের এমন আচরণকে দলের ভালোর জন্য কাজে লাগাতে চান এনরিকে।

“সে খুব শক্তিশালী, খুব কঠিন একজন খেলোয়াড়। আর আমাদের এটার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। সে দলে আসার পর থেকে এটাই করে আসছে। আর আমি তাকে এটা করে যেতে উৎসাহ দিচ্ছি।”