পাইওনিয়ার ফুটবলের সেরা আরামবাগ
দ্বিতীয়ার্ধের দুই গোলে পাইওনিয়ার ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে আরামবাগ ফুটবল একাডেমি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবারের ফাইনালে গাজীপুর সিটি ফুটবল একাডেমির বিপক্ষে আরামবাগের জয়টি ২-০ গোলের। জয়ী দলের দুই গোলদাতা মিঠু ও ফাহিম।
চ্যাম্পিয়ন আরামবাগ পেয়েছে এক লাখ টাকা পুরস্কার আর রানার্সআপ গাজীপুর সিটি পেয়েছে ৫০ হাজার টাকা।
পাইওনিয়ার ফুটবল লিগের ২০১৫-১৫ আসরে সেরা খেলোয়াড় অবশ্য চ্যাম্পিয়ন, রানার্সআপ দলের কেউ নন; দিনের অপর খেলায় উত্তরা রিক্রিয়েশন ক্লাবকে হারিয়ে তৃতীয় হওয়া বসুন্ধরা কিংস দলের মেহেদী হাসান। টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন চ্যাম্পিয়ন আরামবাগের ইমন।
