২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান নেশনস কাপ দাবায় সপ্তম বাংলাদেশ

এশিয়ান নেশনস কাপ দাবায় সপ্তম হয়েছে বাংলাদেশ। পাঁচটি জয় ও চারটি হার নিয়ে নয় রাউন্ডের এই আসর শেষ করেন রাকিব-রাজিবরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 09:03 PM

Updated : 12 Apr 2022, 01:47 AM

বাংলাদেশ দাবা ফেডারেশন বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, শেষ রাউন্ডের খেলায় ইরানের কাছে ৪-০ পয়েন্টে হারে বাংলাদেশ।
 
সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে হওয়া এই আসরে ভারত ১৭ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ১৫ পয়েন্ট পেয়ে চীন হয়েছে রানার্সআপ। বাংলাদেশ পেয়েছে  ১০ পয়েন্ট।
 
এশিয়ার ২১টি দেশের ২৩টি দল প্রতিযোগিতায় অংশ নেয়।
 
গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজিব, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন এবং ফিদে মাস্টার তৈয়বুর রহমান-এই চার দাবাড়ু খেলেন বাংলাদেশ দলে।