চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য সন্ধানে মুখোমুখি পিএসজি-ম্যান সিটি
গত কয়েক মৌসুমে ম্যানচেস্টার সিটি ও পিএসজি ঘরোয়া লিগের শিরোপা লড়াইয়ে সফল দল হয়ে উঠলেও ইউরোপ সেরার মঞ্চে এখনও তেমন সাড়া ফেলতে পারেনি। সে বৃত্ত ভাঙার লড়াইয়ে মুখোমুখি দল দুটি।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বে আগামী বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় পিএসজির মাঠে খেলতে নামবে ইংল্যান্ডের ক্লাব সিটি।
প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ওঠা সিটি স্বপ্নের পথচলাকে আরও সামনে এগিয়ে নিতে চায়। তবে সে লক্ষ্যে মানুয়েল পেল্লেগ্রিনির পরীক্ষাটা কঠিন।
গত পাঁচ মৌসুমে দুবার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন্স হওয়াসহ মোট পাঁচটি শিরোপা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে বারবার হোঁচট খায় সিটি। তবে এবার ইউক্রেনের ক্লাব দিনামো কিয়েভকে শেষ ষোলোর দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে পা রাখে সের্হিও আগুয়েরোরা।
দলটির প্রেরণা হতে পারে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স। মৌসুমের শুরু থেকে দুর্দান্ত খেলা জ্লাতান ইব্রাহিমোভিচ ও আনহেল দি মারিয়ারা এবার আট ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা ঘরে তুলেছেন।
সে সাফল্য এবার নিশ্চয় চ্যাম্পিয়ন্স লিগেও বয়ে নিতে চাইবে লরাঁ ব্লাঁর দল।
