আরেকটি জয়ে শিরোপার পথেই লেস্টার
সাউথ্যাম্পটনকে একমাত্র গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা ধরে রেখেছে লেস্টার সিটি।
নিজেদের মাঠে রোববার শীর্ষে থাকা লেস্টারের জয়টি আসে অধিনায়ক ওয়েস মর্গ্যানের গোলে। চলতি মৌসুমে মর্গ্যান তার প্রথম গোলটি পান ম্যাচের ৩৮তম মিনিটে।
ক্লাওদিও রানিয়েরির দল এই তাদের সবশেষ ৬ ম্যাচের ৫টিতেই ১-০ গোলে জেতে। বাকি ম্যাচটি ২-২ গোলে ড্র করে তারা।
এই জয়ে ৩২ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লেস্টার শিরোপা জেতার সম্ভাবনা উজ্জ্বল করলো। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যামের পয়েন্ট ৬২। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল।
