রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন জিয়া
স্বাধীনতা দিবস উপলক্ষে হওয়া আন্তর্জাতিক রেটিং দাবায় বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
নয় ম্যাচে পুরো ৯ পয়েন্ট পেয়ে শিরোপা জেতেন জিয়া। ৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ রানারআপ হয়েছেন। সাড়ে সাত পয়েন্ট নিয়ে শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান তৃতীয় হন।
রেটিং দাবায় এবার একজন করে গ্র্যান্ডমাস্টার, আন্তর্জাতিক মাস্টার, মহিলা আন্তর্জাতিক মাস্টার, সাত জন ফিদে মাস্টার এবং ভারতের ছয় জন খেলোয়াড়সহ মোট ১৭৮ জন অংশ নেন।
