২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানজুকিচের গোলে ইউভেন্তুসের জয়

মারিও মানজুকিচের একমাত্র গোলে সেরি আতে এম্পোলিকে হারিয়েছে ইউভেন্তুস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 04:12 PM

Updated : 12 Apr 2022, 01:46 AM

নিজেদের মাঠে শনিবার গোল পেতে ৪৪তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় গত মৌসুমের চ্যাম্পিয়নদের।

ফরাসি মিডফিল্ডার পল গগবার অসাধারণ এক চিপ পাস থেকে হেডে ইউভেন্তুসকে এগিয়ে দেওয়া গোলটি করেন ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড মানজুকিচ। নতুন বছরে ইউভেন্তুসের হয়ে এটি তার প্রথম গোল।

এর আগেই অবশ্য এগিয়ে যেতে পারত ইউভেন্তুস। কিন্তু বক্সের বাইরে থেকে ২২তম মিনিটে আলভারো মোরাতার বাঁকানো শট ক্রসবারে লাগে।

৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউভেন্তুস।