২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোদের জন্য জিদানের ‘ক্লাসিকো চ্যালেঞ্জ’

ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমার একসঙ্গে খেলা আগের তিন ক্লাসিকোতেই হেরেছে রিয়াল মাদ্রিদ। এবার তাই দলটির কোচ জিনেদিন জিদান মনে করেন ‘বিবিসি’ ত্রয়ীর উচিত কাম্প নউয়ের ক্লাসিকোয় নিজেদের মেলে ধরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 12:18 PM

Updated : 11 Oct 2022, 08:02 PM

বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে শনিবার বাংলাদেশ সময় সাড়ে ১২টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে আছে বার্সেলোনা; ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় রিয়াল।

অতীতের তিন ক্লাসিকোয় রোনালদো-বেল-বেনজেমার বার্সেলোনার বিপক্ষে নিজেদের মেলে ধরতেন পারেননি। এবারও পারবেন কিনা, কে জানে? তবে জিদান আশাবাদী, “আগামীকাল (শনিবার) বদলে যাওয়ার সেই দিন এবং আমরা চেষ্টা করব।”

তবে কোচ হিসেবে নিজের প্রথম ক্লাসিকোয় প্রতিশোধের দামামাটা বাজাতে চাননা জিদান, “খেলোয়াড়রা ভালোভাবে জানে গত ক্লাসিকোয় কি হয়েছিল। প্রতিশোধ? না, এটা শুধু একটা ম্যাচ, যেটা আমরা জিততে চাই। কোচ হিসেবে আমার প্রথম বার্সা-মাদ্রিদ ম্যাচ আমি উপভোগ করব; আমি এটা উপভোগ করতে চাই।”

সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে পারেননি রোনালদো। সর্বশেষ বেলজিয়ামের বিপক্ষে পর্তুগালের পাওয়া ২-১ গোলের জয়ের ম্যাচেও প্রতিপক্ষের জালের নাগাল পাননি পর্তুগিজ এই ফরোয়ার্ড। তবে এসব নিয়ে চিন্তিত না বলেই জানান রিয়াল কোচ।

“না, রোনালদো সাম্প্রতিক পেনাল্টি নিয়ে আমি চিন্তিত নিই। কখনও আমি মিস করবেন, এটাই ফুটবল। এটা অনেকবারই হতে পারে। (আন্তর্জাতিক ফুটবল) বিরতির পর সে ফিরে এসেছে এবং আমি তাকে নিয়ে খুশি।”

সংবাদ সম্মেলনে জিদানের স্বদেশি বেনজেমার ‘সেক্স টেপ’ বিতর্কের প্রসঙ্গও ওঠে। কৌশলে বিষয়টি এড়িয়ে গেলেও রিয়াল কোচ জানান, বেনজেমা-ফ্রান্স নিয়ে তার ভাবনা নয়, তার ভাবনাটা বেনজেমা বনাম বার্সেলোনা নিয়ে।

“আপনারা জানেন, করিমকে নিয়ে আমি কি ভাবি এবং সে রিয়ালের জন্য কি করতে পারে।”

কোচ জিদানের এটাই প্রথম ক্লাসিকো। প্রতিপক্ষ বার্সেলোনা কোচ লুইস এনরিকের সঙ্গে খেলোয়াড়ী জীবনের দ্বৈরথ উঠে আসছে আলোচনায়। তবে সেসব ভুলে যাওয়ার দাবিই করেন জিদান।

“আপনি কি বোঝাতেই চাইছেন? কখনও মাঠে কিছু ঘটনা ঘটে, লুইসের সঙ্গে যেটা মাঠে হয়েছে, সেটা ভুলেও গেছি।”