২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস কাবাডির সেরা বিজিবি

বাংলাদেশ সেনাবাহিনীকে হারিয়ে স্বাধীনতা দিবস কাবাডির চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 07:20 PM

Updated : 12 Apr 2022, 01:44 AM

পল্টনের কাবাডি স্টেডিয়ামে বৃহস্পতিবার সেনাবাহিনীকে ১টি লোনাসহ ১৯-১৩ পয়েন্টে হারায় বিজিবি। বাংলাদেশ বিমানবাহিনী ও বাংলাদেশ পুলিশ দল এই আসরে যৌথভাবে তৃতীয় হয়েছে।

এবারের এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ ফায়ার সার্ভিস, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ জেল ও বাংলাদেশ নৌবাহিনী-এই সাতটি দল অংশ নেয়।