২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার দেমিচেলিসের বিরুদ্ধে বাজি ধরার অভিযোগ

ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন ডিফেন্ডার মার্তিন দেমিচেলিসের বিরুদ্ধে বাজি ধরার অভিযোগ এনেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 07:04 PM

Updated : 12 Apr 2022, 01:44 AM

৩৫ বছর বয়সী এই খেলোয়াড় এ বছরের ২২ থেকে ২৮ জানুয়ারির মধ্যে হওয়া ম্যাচগুলোর সময়ে নিয়ম ভাঙেন বলে অভিযোগ করা হয়। 

তবে অভিযোগগুলো এ বছর সিটির হয়ে লিগ ও কাপে দেমিচেলিসের খেলা ২৫টি ম্যাচ সম্পর্কিত কিনা তা জানা যায়নি।

২০১৪-১৫ মৌসুম থেকে হওয়া নতুন নিয়ম অনুযায়ী বিশ্বের কোনো ধরনের ফুটবল সংক্রান্ত কর্মকাণ্ডে খেলোয়াড় আর কোচরা বাজি ধরতে পারবেন না। 

ফুটবল অ্যাসোসিয়েশন খেলোয়াড়কে জরিমানা বা নিষিদ্ধ করার ক্ষমতা রাখে।