শরীর গঠনে সেরাদের সেরা রায়হান
স্বাধীনতা দিবস পুরুষ উন্মুক্ত শরীর গঠন প্রতিযোগিতায় সেরাদের সেরা হয়েছেন ঢাকার অ্যাডোনাইজ ফিটনেস সেন্টারের রায়হানুর রহমান।
বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানায় ৬০ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ইসমাইল হোসেন। ৮০+ কেজিতে সেরা হওয়া অ্যাডোনাইজ ফিটনেস সেন্টারের রায়হানুর রহমান প্রতিযোগিতার সেরাদের সেরা হয়েছেন।
স্বাধীনতা দিবস পুরুষ উন্মুক্ত শরীরগঠন প্রতিযোগিতায় এবার ছয়টি ওজন শ্রেণিতে প্রায় ৫০ টি ক্লাব ও সংস্থার ২০০ জন বডি বিল্ডার অংশ নেন।
