২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনা-উরুগুয়েতে ২০৩০ বিশ্বকাপ চান ফিফা প্রধান

আর্জেন্টিনা ও উরুগুয়ের যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনায় সমর্থন আছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 06:41 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

২০৩০ সালে হবে বিশ্বকাপের শতবর্ষ পূর্তি। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ হয়েছিল উরুগুয়েতে। সেবার ফাইনালে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল স্বাগতিকরা।

আর্জেন্টিনা বিশ্বকাপ আয়োজন করে একবারই। ১৯৭৮ সালের সেই বিশ্বকাপে ফাইনালে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা।

এখন পর্যন্ত একবারই যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করা হয়েছে; ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়ায়।

প্যারাগুয়েতে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনের প্রধান কার্যালয় সফরে গিয়ে ইনফান্তিনো বলেন, “একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিশ্বকাপ এক দেশেও হতে পারে অথবা একাধিক দেশেও হতে পারে। যৌথ আয়োজনে ফিফা খুব আপত্তি করে আসছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি এটা সমর্থন করি। ২০৩০ সালটা খুব গুরুত্বপূর্ণ একটি বছর। আর ইতিহাসকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে।”