২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থতার কারণে ইতালির বিপক্ষে নেই জার্মানির নয়ার

অসুস্থতার কারণে ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জার্মানির গোলরক্ষক মানুয়েল নয়ার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 04:37 PM

Updated : 12 Apr 2022, 01:44 AM

জার্মানির ফুটবল দলের টুইটারে জানানো হয়, পেটের পীড়ার কারণে দল ছেড়ে গেছেন বায়ার্ন মিউনিখের এই গোলরক্ষক।

জার্মানির হয়ে ৬৪টি ম্যাচ খেলা নয়ারের পরিবর্তে ইতালির বিপক্ষে ম্যাচে খেলতে পারেন বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

মিউনিখে ম্যাচটি হবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে দুইটায়।