২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেসির জন্য আলাদা পাহারা নয়’

লিওনেল মেসিকে রুখতে বলিভিয়ার নির্দিষ্ট কোনো খেলোয়াড় পাহারায় থাকবে না বলে জানিয়েছেন দেশটির কোচ হুলিও চেসার বালদিভিয়েসো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 03:03 PM

Updated : 12 Apr 2022, 01:44 AM

২০১৮ রাশিয়া বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে করদোবায় বাংলাদেশ সময় আগামী বুধবার ভোর সাড়ে পাঁচটায় আর্জেন্টিনার মুখোমুখি হবে বলিভিয়া।

বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় ১০ দলের মধ্যে নবম স্থানে থাকা বলিভিয়ার কোচ বলেন, “মেসির জন্য বিশেষ পাহারা থাকবে না। ফুটবল ১১ জনের বিপক্ষে ১১ জনের খেলা। আর আমরা একটি দল।”

“বিশ্ব সেরার বিপক্ষে খেলাটাই খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হতে হবে,” যোগ করেন বালদিভিয়া।

গত বছর বলিভিয়ার বিপক্ষে খেলা দুটি প্রীতি ম্যাচে বড় ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। জুন মাসে ৫-০ গোলে জেতা ম্যাচে খেলেননি মেসি। আর গত সেপ্টেম্বরে ৭-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছিলেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।

পুরনো খবর:

বলিভিয়ার বিপক্ষে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা