ছেলেকেও তারকা ফুটবলার বানাতে চান রোনালদো
ক্রিস্তিয়ানো রোনালদো তার ছেলেকেও তার মতো সেরা ফুটবলার হিসেবে দেখতে চান।
সম্প্রতি চীনের এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিয়ে নিজের ছেলেকে ঘিরে তার স্বপ্নের কথা বলেন রোনালদো।
“আমি একজন ফুটবল খেলোয়াড় এবং আমি চাই সেও তাই হোক।”
ইচ্ছা পূরণে ছেলের উপর অবশ্য কোনো জোরাজুরি করতে নারাজ রিয়াল মাদ্রিদ তারকা। তবে এক জন অ্যাথলেট হয়ে উঠতে প্রয়োজনীয় সব গুণাবলীই তার ছেলের মধ্যে আছে বলে মনে করেন তিনি।
“অবশ্যই, সে এখন খুব ছোট; মাত্র পাঁচ বছর বয়স। তবে সে ফুটবল ভালোবাসে ...। আমার বাড়িতে ৩০টা ফুটবল আছে এবং সব সময় তার কাছে একটা থাকে। ফুটবলার হতে তাকে আমি জোর করব না, কারণ এটা প্রকৃতিগতভাবেই আসে। কিন্তু অবশ্যই আমি চাই, ক্রিস্তিয়ানো খেলোয়াড় হোক, তার বাবার মতো সেরা খেলোয়াড়।”
