২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনের ড্র ম্যাচে কাসিয়াসের রেকর্ড

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০১৬-এর প্রস্তুতিমূলক ম্যাচে রোমানিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্পেন। এ ম্যাচেই ইউরোপের ফুটবলার হিসেবে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডে ভাগ বসিয়েছেন স্পেন গোলরক্ষক ইকের কাসিয়াস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 01:01 PM

Updated : 20 Aug 2022, 12:18 PM

১৬ বছরে এ নিয়ে স্পেনের হয়ে ১৬৬ ম্যাচ খেললেন কাসিয়াস। ইউরোপে সর্বোচ্চ ম্যাচ খেলা লাটভিয়ার ভিতালিস আসতাফিভসের পাশে বসেছেন ২০১০ বিশ্বকাপ জেতা এই গোলরক্ষক।

গত রোববারের ম্যাচে নিজেদের মাঠে রোমানিয়া ভালো কিছু সুযোগ তৈরি করলেও কাসিয়াসের দৃঢ়তায় বেঁচে যায় ইউরোর শিরোপাধারী স্পেন।

চার দিনের মধ্যে এ নিয়ে দুই ম্যাচ ড্র করল গত দুইবারের ইউরো চ্যাম্পিয়ন স্পেন। আগের ম্যাচে ইতালির সঙ্গে ১-১ ড্র করেছিল ভিসেন্তে দেল বস্কের শিষ্যরা। ইতালির বিপক্ষে ম্যাচেই টানা সাত ম্যাচ জয়ের ধারায় ছেদ পড়ে স্পেনের।

ইউরোর ‘এ’ গ্রুপে স্বাগতিক ফ্রান্সের সঙ্গে আছে রোমানিয়া, সুইজারল্যান্ড ও আলবেনিয়া। ‘ডি’ গ্রুপে স্পেনের সঙ্গী তুরস্ক, ক্রোয়েশিয়া ও চেক রিপাবলিক।