২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিটির চ্যাম্পিয়ন অরনিমা

প্রিমিয়ার লিগ টেবিল টেনিসে ছেলেদের বিভাগে সেরা হয়েছে অরনিমা স্পোর্টিং ক্লাব। মেয়েদের প্রিমিয়ার ডিভিশন লিগে সেরা আবাহনী আর প্রথম বিভাগ টিটিতে চ্যাম্পিয়ন হয়েছে উত্তরা টিটি ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 07:54 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শেষ দিনের খেলার পর ২৮ পয়েন্ট নিয়ে লিগের সেরা হয় অরনিমা স্পোর্টিং ক্লাব।

২৫ পয়েন্ট নিয়ে সিসিরন টেবিল টেনিস টিম লিগে রানার্সআপ ও ২৪ পয়েন্ট নিয়ে শেখ রাসেল ক্রীড়া চক্র তৃতীয় হয়।

সর্বোচ্চ ১২ পয়েন্ট নিয়ে মেয়েদের প্রিমিয়ার ডিভিশন লিগে সেরা হয় আবাহনী; ৮ পয়েন্ট নিয়ে রানার্সআপ স্ট্রাইড টেবিল টেনিস টিম।

প্রথম বিভাগ লিগে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে উত্তরা টিটি ক্লাব। ১০ পয়েন্ট নিয়ে রানার্সআপ পরী টেবিল টেনিস ক্লাব।”