ইংল্যান্ড পরীক্ষা দিতে উন্মুখ মুলার
২০১৬ ইউরোর আগে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য উন্মুখ হয়ে আছেন জার্মানির ফরোয়ার্ড টমাস মুলার।
ইউরোর প্রস্তুতির জন্য শক্ত প্রতিপক্ষ পেয়ে খুশি হওয়ার কথা জানান মুলার।
“প্রতিপক্ষ ভালো, আমরা এভাবেই চাই।”
ম্যাচটাকে ইউরোর চূড়ান্ত পর্বের আগে ভালো একটা সুযোগ হিসেবেই দেখছেন বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড।
“ম্যাচটা ভালো হোক আর না হোক, টুর্নামেন্টের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু অবশ্যই এটা দলের জন্য পরীক্ষা। এটা নিশ্চিতভাবেই আমাদের সাহায্য করবে।”
বার্লিনে ইংল্যান্ডের সঙ্গে জার্মানির প্রীতি ম্যাচটি শুরু হবে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায়।
ফ্রান্সে ইউরো ২০১৬-এর মূল পর্ব শুরু হবে আগামী ১০ জুন। আর জার্মানির অভিযান শুরু হবে ১২ জুন ইউক্রেনের বিপক্ষে ম্যাচ দিয়ে।
