২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বার্সা ছেড়ে নেইমারের রিয়ালে আসা কঠিন’  

বার্সেলোনা ছেড়ে নেইমারের রিয়াল মাদ্রিদে নাম লেখানোটা ‘কঠিন' বলে মনে করেন তার ব্রাজিল দলের সতীর্থ মার্সেলো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 07:34 PM

Updated : 12 Apr 2022, 01:41 AM

বেশ কিছুদিন ধরেই নেইমারকে রিয়াল কিনতে চায় বলে গুঞ্জন চলছে।
 
রিয়ালের ফুল-ব্যাক মার্সেলো বলেন, “বার্সেলোনায় ইতিহাস গড়তে থাকা নেইমারের জন্য রিয়াল মাদ্রিদে আসাটা কঠিন।”
 
চলতি মৌসুমে লা লিগায় আশানুরূপ ভালো করতে পারেনি রিয়াল। ৩০ রাউন্ড শেষে ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে জিনেদিন জিদানের দল। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে আছে তারা। আর শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭৬। 
 
তবে রাফায়েল বেনিতেস বরখাস্ত হওয়ার পর রিয়ালের দায়িত্ব নেওয়া জিদানের উপর বিশ্বাস আছে মার্সেলোর। 
 
“কোথায় থেকে শেষ করি এটা দেখতে মৌসুমের শেষে এখনও যাইনি আমরা। আমি পুরো নিশ্চিত যে, তিনি বিশ্বের অন্যতম সেরা কোচ হবেন।”