২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যান্ডবলের মুকুট ধরে রাখল বিজেএমসির মেয়েরা

জাতীয় যুব মহিলা (অনূর্ধ্ব-১৯) হ্যান্ডবলের মুকুট ধরে রেখেছে বিজেএমসি। ফাইনালে নওগাঁ জেলাকে ১৯-১১ গোলে হারিয়েছে তারা। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 07:21 PM

Updated : 12 Apr 2022, 01:41 AM

পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলি জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বুধবার বিজেএমসির মুকুট ধরে রাখায় সর্বোচ্চ পাঁচটি করে গোল করেন রেখা ও ফাতেমা। এছাড়া  পিংকি করেন চার গোল। রানার্সআপ নওগাঁর হয়ে শাহানাজ চারটি ও নূরজাহান তিনটি গোল দেন।
 
একই ভেন্যুতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পঞ্চগড় জেলা ৮-৬ গোলে ফরিদপুর জেলাকে হারায়। 
 
জাতীয় যুব মহিলা হ্যান্ডবলের তৃতীয় আসরে বিজেএমসির পারভিন ও নওগাঁ জেলার নূরজাহান যৌথভাবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন।