মেসির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মাসচেরানো
প্রায় ছয় বছর ধরে বার্সেলোনার হয়ে খেললেও হাভিয়ের মাসচেরানো ক্লাবের পক্ষে এখনও কোনো গোল পাননি। তার এই অপূর্ণতা ঘোচাতে লিওনেল মেসি তাকে অনেকবারই পেনাল্টি কিক নিতে বললেও আর্জেন্টিনার এই ডিফেন্ডার সেই প্রস্তাব ফিরিয়ে দেন।
লিভারপুল ছেড়ে ২০১০ সালে বার্সেলোনায় নাম লেখানোর পর স্পেনের ক্লাবটির হয়ে দুইশর বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেন মাসচেরানো।
২০০৮ সালের মার্চে লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে রিডিংয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ম্যাচে গোল করার পর থেকে ক্লাব ফুটবলে আর বল জালে পাঠাতে পারেননি মাসচেরানো।
তবে এই গোল-খরা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই ৩১ বছর বয়সী এই খেলোয়াড়ের।
“লিও আমাকে অনেকবারই পেনাল্টি নেওয়ার প্রস্তাব দিয়েছে। আর আমি না বলে দিয়েছি।”
“যে সব সময় পেনাল্টি নেয়, পেনাল্টি তারই নেওয়া উচিত।”
