২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরুষ বিচ কাবাডির চ্যাম্পিয়ন নৌবাহিনী

বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) হারিয়ে পুরুষ বিচ কাবাডির চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী। বিচ কাবাডির তৃতীয় আসরের সেরা খেলোয়াড় হয়েছেন জয়ী দলের ফেরদৌস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 08:28 PM

Updated : 12 Apr 2022, 01:39 AM

রোববার কক্সবাজারের লাবনী পয়েন্টে হওয়া ফাইনালে বিজিবির বিপক্ষে নৌবাহিনীর জয়টি ৩১-২৫ পয়েন্টে।

বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বিমান বাহিনী, ফায়ার সার্ভিস, বিজিবি, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ জেল-এই ছয় দল এবারের পুরুষ বিচ কাবাডিতে অংশ নেয়।

গত শনিবার মহিলা বিচ কাবাডির চ্যাম্পিয়ন হয় আজাদ স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন চ্যাম্পিয়ন দলের মরিয়ম বেগম।