২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে ৫৮তম সিদ্দিকুর

শুরুর ছন্দ পরে ধরে রাখতে ব্যর্থ হওয়ায় হতাশা নিয়েই শেষ হলো সিদ্দিকুর রহমানের হিরো ইন্ডিয়ান ওপেন। এশিয়ান ট্যুরের এ আসরে ৫৮তম হয়েছেন বাংলাদেশের এই গলফার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 07:15 PM

Updated : 12 Apr 2022, 01:40 AM

দিল্লি গলফ কোর্সে রোববার চতুর্থ রাউন্ডে তিনটি বার্ডি ও একটি বোগি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে এক শট বেশি খেলে ভারতের এই আসর শেষ করেন তিনি।
 
২০১৩ সালে দিল্লির এই কোর্সে নিজের দ্বিতীয় এশিয়ান ট্যুরের শিরোপা জেতা সিদ্দিকুরের এবারের শুরুটা ছিল আশা জাগানিয়া। প্রথম রাউন্ডে পারের চেয়ে তিন শট কম খেলে যৌথভাবে ১৬তম স্থানে ছিলেন ৩১ বছর বয়সী এই গলফার।
 
দ্বিতীয় রাউন্ডে ছন্দ হারান সিদ্দিকুর; পারের চেয়ে দুই শট কম খেলে আট জনের সঙ্গে যৌথভাবে ৪৪তম স্থানে নেমে যান ২০১০ সালে প্রথম এশিয়ান ট্যুরের শিরোপা জেতা এই গলফার।
 
চেনা কোর্সে তৃতীয় রাউন্ডে ভীষণ বাজে খেলেন সিদ্দিকুর। পাঁচ বোগি মেরে ৭০তম স্থানে নেমে যান তিনি। শেষ রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেললেও আগের দুই রাউন্ডের ঘাটতি পুষিয়ে নিতে পারেননি চলতি বছরে হারানো ছন্দ খুঁজে ফেরা সিদ্দিকুর।
 
এশিয়ান ট্যুরের আগের আসর থাইল্যান্ড ক্লাসিকে দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়েছিলেন সিদ্দিকুর।
 
দিল্লির এই আসরে সেরা হয়েছেন পারের চেয়ে ১৫ শট কম খেলা স্বাগতিক ভারতের গলফার এস.এস.পি. চৌরাশিয়া।