২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালি দলে মোত্তা, নেই বালোতেল্লি

স্পেন ও জার্মানির বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের ইতালি দলে ডাক পেয়েছেন থিয়াগো মোত্তা। তবে জায়গা পাননি মারিও বালোতেল্লি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 04:44 PM

Updated : 11 Oct 2022, 07:58 PM

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর এই প্রথম ইতালি দলে ডাক পেলেন পিএসজির মিডফিল্ডার মোত্তা। দলে ফিরেছেন লরেন্সো ইনসিনিয়েও। এর আগে গত বছরের অক্টোবরে সবশেষ ইতালি দলে ডাক পেয়েছিলেন নাপোলির এই আক্রমণাত্মক মিডফিল্ডার।

ইতালির কোচ আন্তোনিও কোন্তে দলে রেখেছেন অভিষেকের অপেক্ষায় থাকা ব্রাজিলে জন্ম নেওয়া নাপোলির মিডফিল্ডার জর্জিনিয়োকে।

এই দুই প্রীতি ম্যাচের দলে না থাকায় বালোতেল্লির ইউরোতে খেলা নিয়েই সংশয় দেখছেন অনেকে।

স্পেনের বিপক্ষে ম্যাচটি আগামী বৃহস্পতিবার উদিনেজেতে খেলবে ইতালি। জার্মানির বিপক্ষে পরের ম্যাচটি তারা খেলবে পাঁচ দিন পর বায়ার্ন মিউনিখের মাঠে।