লুইসের ট্যাকল উদ্দেশ্যমূলক ছিল না: মেসি
আতলেতিকো মাদ্রিদের ফিলিপে লুইসের ট্যাকল ‘উদ্দেশ্যমূলক’ ছিল না বলে মনে লিওনেল মেসি। বার্সেলোনার এই আর্জেন্টাইন ফরোয়ার্ড জানান, মাঠের বিষয় নিয়ে বাইরে কথা বলতে পছন্দ করেন না তিনি।
গত জানুয়ারি মাসে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে মেসিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন লুইস। এরপর তিন ম্যাচের জন্য নিষিদ্ধও হন ব্রাজিল জাতীয় দলের এই খেলোয়াড়। আপিল করার পর অবশ্য নিষেধাজ্ঞা কমে এক ম্যাচের হয়।
পুরনো ওই ঘটনা নিয়ে আর্জেন্টিনার ম্যাগাজিন এল গ্রাফিকোকে মেসি বলেন, “এ ধরনের ট্যাকল ক্ষতির উদ্দেশে করা হয় না। তবে এটা পরিষ্কার যে, নিয়ম এ ধরনের ট্যাকল অনুমোদন করে না।”
লুইসের ট্যাকল হাঁটুর ওপরে লাগে মেসির। ব্রাজিলিয়ান লেফট ব্যাকের সমালোচনা না করলেও বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড জানান, ওত উচুঁতে ট্যাকল করাটা অস্বাভাবিক।
