২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ ‘বোগি’ মেরে আরও পিছিয়ে সিদ্দিুকর

হিরো ইন্ডিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে পাঁচ বোগি মেরে আরও পিছিয়ে পড়েছেন সিদ্দিুকুর রহমান। সব মিলিয়ে পারের চেয়ে তিন শট বেশি খেলে ৭০তম স্থানে নেমে গেছেন বাংলাদেশের এই গলফার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 07:06 PM

Updated : 12 Apr 2022, 01:39 AM

দ্বিতীয় রাউন্ড শেষে পারের চেয়ে দুই শট কম খেলে আট জনের সঙ্গে যৌথভাবে ৪৪তম স্থানে ছিলেন সিদ্দিকুর। প্রথম রাউন্ডে যৌথভাবে ১৬তম স্থানে ছিলেন ৩১ বছর বয়সী এই গলফার।

দিল্লি গলফ কোর্সে শনিবার তৃতীয় রাউন্ডে পাঁচটি বোগি করলেও কোনো বার্ডি পাননি সিদ্দিকুর।

২০১৩ সালে দিল্লির এই কোর্সে নিজের দ্বিতীয় এশিয়ান ট্যুরের শিরোপা জেতেন সিদ্দিকুর। প্রথম শিরোপাটি তিনি জেতেন ২০১০ সালে; ব্রুনাই ওপেনে।

দিল্লির এই আসরে তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৪ শট কম খেলে শীর্ষে উঠেছেন স্বাগতিক ভারতের গলফার এস.এস.পি. চৌরাসিয়া।