‘এই বার্সেলোনাকে হারানো খুবই সম্ভব’
লিওনেল মেসি, লুইস সুয়ারেস, নেইমারদের হারানো খুবই সম্ভব বলে দাবি করেছেন চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে বার্সেলোনার কাছে হেরে বাদ পড়া ইপিএলের দল আর্সেনালের এই কোচ।
টানা দ্বিতীয় মৌসুমে ট্রেবল জয়ের পথে অদম্য গতিতে এগিয়ে চলছে বার্সেলোনা।
গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় পর্বে আর্সেনালকে ৩-১ গোলে হারিয়ে টানা অপরাজিত থাকার রেকর্ডটাকে ৩৮ ম্যাচে নিয়ে গেছে লুইস এনরিকের দল। প্রথম পর্বের ম্যাচটি আর্সেনালের মাঠ থেকে ২-০ গোলে জিতে ফিরেছিল তারা।
আগের বার্সেলোনা চেয়ে বর্তমান দলটি দুর্বল বলে মনে করেন আর্সেন ভেঙ্গার।
“ম্যাচ দুটি থেকে আমার আপশোস হলো, বার্সেলোনার আগের যে দলটার বিপক্ষে আমরা খেলেছি, সেটার চেয়ে এই দলটাকে হারানো বেশি সম্ভব। তাদের হারানোটা নাগালের বাইরে নয়।”
